{{ news.section.title }}
ইরানকে যেসকল সহযোগিতা করছে রাশিয়া
রাশিয়া ইরানের প্রতি সামরিক সহায়তা বাড়াচ্ছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। এর অংশ হিসেবে মস্কো ইরানকে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য এবং উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করছে, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তু নির্ধারণে ইরানকে আরও সক্ষম করে তুলছে।
রাশিয়া তাদের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানকে ড্রোন ব্যবহারের কৌশলগত পরামর্শও দিচ্ছে। অন্যদিকে, এই সহযোগিতা থেকে রাশিয়াও লাভবান হচ্ছে। দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে— যা মস্কোর জন্য কৌশলগত সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র এবং উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহ করেছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলায় ব্যবহৃত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর অংশ হিসেবে মস্কো তেহরানকে উন্নত নজরদারি সক্ষমতা দিতে পারে, যার মাধ্যমে লক্ষ্যবস্তু শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি উন্নয়নে সহায়তা করার কথাও উল্লেখ করা হয়েছে।
রাশিয়া ও ইরানের কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান ইতোমধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে, যার প্রতিদানে সামরিক প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের সহযোগিতার খবর নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।