{{ news.section.title }}
মার্কিন ডিপ্লোম্যাটিক সেন্টারে ড্রোন হামলা ও ভয়াবহ আগুন
ইরাকের রাজধানী বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে অবস্থিত মার্কিন লজিস্টিক এবং ডিপ্লোম্যাটিক সাপোর্ট সেন্টারে (BDSC) বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া গেছে। গত ২০ মার্চ রাত থেকে ২১ মার্চ সকালের মধ্যে এই হামলা চালানো হয়
বাগদাদ এয়ারপোর্টের পাশে অবস্থিত তথাকথিত 'ক্যাম্প ভিক্টোরি' বা লজিস্টিক সাপোর্ট সেন্টার, যা মার্কিন কূটনৈতিক মিশনের কাজে ব্যবহৃত হয়। ড্রোনের আঘাতে স্থাপনাটির ভেতরে বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শোধনাগার বা স্টোরেজ ইউনিটের মতো এলাকা থেকে কালো ধোঁয়া এবং লেলিহান শিখা উঠতে দেখা গেছে।
ইরান-পন্থি সশস্ত্র গোষ্ঠী 'আসহাব আল-কাহাফ' (Ashab al-Kahf) এই হামলার দায় স্বীকার করেছে। তারা একে 'কোয়ালিটেটিভ অপারেশন' হিসেবে বর্ণনা করেছে। হামলার সময় এয়ারপোর্টের সি-র্যাম (C-RAM) ডিফেন্স সিস্টেম সক্রিয় না হওয়ার খবর পাওয়া গেছে। তবে মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো নিহতের খবর নিশ্চিত করা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ফেব্রুয়ারির শেষভাগ থেকে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার অংশ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোতে নিয়মিত হামলা চলছে।
এর আগে ১৭ মার্চ গ্রিন জোনে অবস্থিত মূল মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা হয়েছিল।