{{ news.section.title }}
ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার 'বাজান'-এ ইরানি মিসাইল হামলা
ইসরায়েলের হাইফা বে (Haifa Bay) এলাকায় অবস্থিত দেশটির বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্স 'Bazan (ORL)'-এ ইরানি মিসাইল আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে শোধনাগার এলাকা থেকে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
ইরান দাবি করেছে তারা 'প্রিসিশন গাইডেড' মিসাইল দিয়ে নিখুঁতভাবে শোধনাগারটি লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ইন্টারসেপ্ট করা মিসাইলের ধ্বংসাবশেষ বা শার্পনেল পড়ার কারণে এই আগুনের সূত্রপাত। তবে বাজান গ্রুপ (Bazan Group) নিশ্চিত করেছে যে, তাদের ইলেকট্রিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ডাইরেক্ট হিট বা মূল ইউনিটে বিস্ফোরণ ঘটেনি বলে দাবি তাদের।
ইসরায়েলি ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকাটি পরিষ্কার করার কাজ চলছে, তবে নিরাপত্তার স্বার্থে শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।
হাইফার বাজান (Bazan) তেল শোধনাগার জানিয়েছে, গতকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রাতারাতি তাদের স্থাপনার কাছে আরও ক্ষতির চিহ্ন পাওয়া গেছে। এই ক্ষতি ঠিক করতে “কয়েক দিন” সময় লাগবে। তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জে দেওয়া এক বিবৃতিতে জানায়, শোধনাগারের বাইরে অবস্থিত একটি তৃতীয় পক্ষের মালিকানাধীন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ঘটনার পর হাইফার উপ-মেয়র আভিহু হান সরকারকে যত দ্রুত সম্ভব শোধনাগারগুলো বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় এমন স্থাপনা রাখা মানুষের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।