সৎভাবে আলোচনা না করলে কঠোর জবাব পাবে ইরান, সতর্ক করলেন ভাইস প্রেসিডেন্ট

সৎভাবে আলোচনা না করলে কঠোর জবাব পাবে ইরান, সতর্ক করলেন ভাইস প্রেসিডেন্ট
ছবির ক্যাপশান, সৎভাবে আলোচনা না করলে কঠোর জবাব পাবে ইরান, সতর্ক করলেন ভাইস প্রেসিডেন্ট

হাঙ্গেরিতে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, ইরান যদি সৎভাবে আলোচনায় না আসে, তাহলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নিতে দ্বিধা করবেন না।

ভ্যান্স যুদ্ধবিরতিকে একটি নাজুক সমঝোতা হিসেবে উল্লেখ করে বলেন, ইসলামাবাদে আসন্ন আলোচনার আগে পরিস্থিতি এখনো সংবেদনশীল।

তিনি বলেন, ইরান যদি আন্তরিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায়, তাহলে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। তবে প্রতারণা বা অসৎ আচরণ করলে তাদের জন্য পরিস্থিতি সুখকর হবে না।

ভ্যান্স জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনাকারী দলকে সৎভাবে আলোচনা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরান যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে সামরিক, কূটনৈতিক এবং শক্তিশালী অর্থনৈতিক চাপ প্রয়োগের সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের মতে ইরান যুদ্ধের চেয়ে আলোচনায় বেশি দক্ষ। তবে ইরানের ভেতরেও এই চুক্তি নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ ইতিবাচক বক্তব্য দিলেও, আবার কেউ কেউ সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির বাস্তবতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

সব মিলিয়ে, আলোচনার আগে উভয় পক্ষের অবস্থান এখনো কঠোর থাকায় চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।


সম্পর্কিত নিউজ