যুদ্ধবিরতি ‘ভুল সিদ্ধান্ত’, বললেন ইসরাইলের মন্ত্রী

যুদ্ধবিরতি ‘ভুল সিদ্ধান্ত’, বললেন ইসরাইলের মন্ত্রী
ছবির ক্যাপশান, যুদ্ধবিরতি ‘ভুল সিদ্ধান্ত’, বললেন ইসরাইলের মন্ত্রী

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ দলের একজন মন্ত্রী। এতে করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইসরাইলের প্রবাসবিষয়ক মন্ত্রী এবং লিকুদ দলের সদস্য আমিচাই চিকলি স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই সময়ে যুদ্ধবিরতিতে যাওয়া ঠিক হয়নি।

তিনি বলেন, তার মতে এই ধরনের রাষ্ট্রগুলোর ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন এবং তাদের পুরোপুরি দুর্বল করে দেওয়াই উচিত।

একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে জানান, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। তার হিসেবে, এই সমঝোতা টিকে থাকার সম্ভাবনা মাত্র অর্ধেক।

তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি চলছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইলের অভ্যন্তরে এমন মতভেদ যুদ্ধবিরতির স্থায়িত্বকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।


সম্পর্কিত নিউজ