{{ news.section.title }}
ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, বলছে ফরেনসিক প্রধান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির ফরেনসিক মেডিসিন সংস্থার প্রধান।
সংস্থাটির প্রধান আব্বাস মাসজেদি আরানি জানান, চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
তিনি বলেন, নিহতদের মধ্যে প্রায় ৪০ শতাংশের মরদেহ শুরুতে শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ফরেনসিক দলগুলো এখনো কাজ করে যাচ্ছে।
এদিকে নিহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকায় উদ্ধার কার্যক্রম এখনো পুরোপুরি শেষ হয়নি।
এই পরিস্থিতি ইরানে সংঘাতের মানবিক বিপর্যয়ের গভীরতা আরও স্পষ্ট করে তুলছে।