{{ news.section.title }}
ক্রেডিট অফিসার পদে জনবল নেবে মধুমতি ব্যাংক
জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। বেসরকারি এ বাণিজ্যিক ব্যাংকটি ‘ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি)’ পদে লোকবল নিয়োগের জন্য ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। একই দিন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: ক্রেডিট অফিসার (ইও-এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা -
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- মাইক্রোসফট অফিসে দক্ষতাসহ কোর ব্যাংকিং সিস্টেম পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে
- ন্যূনতম ৪ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মার্চ ২০২৬