{{ news.section.title }}
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে সিটি গ্রুপ
জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি করেছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ’ পদে নিয়োগের জন্য ১৯ ফেব্রুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিটি গ্রুপ
বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২২-৩০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: গুলশান-২, ঢাকা
আবেদনের যোগ্যতা -
অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/সমমানের বিষয়ে বিকম অথবা এমকম ডিগ্রি থাকতে হবে
ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)।
আবেদন করবেন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ ফেব্রুয়ারি