{{ news.section.title }}
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি শেষ সময় ২৬ ফেব্রুয়ারি
জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। ‘মেডিকেল প্রমোশন অফিসার’ পদে কর্মী নেওয়ার লক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই দিন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, টিএ বিল, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ২৩ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা -
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬