{{ news.section.title }}
মিনিস্টার শোরুমে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ‘শোরুম ম্যানেজার’ পদে যোগ্য প্রার্থী খুঁজছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
গত ২৩ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৫ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা নির্দিষ্ট অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক মাসিক বেতনের পাশাপাশি কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে পারফরম্যান্স বোনাস, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, প্রশিক্ষণ সুবিধা এবং ক্যারিয়ার উন্নয়নের সুযোগ থাকতে পারে।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হি-টেক পার্ক লিমিটেড
পদের নাম: শোরুম ম্যানেজার
লোকবল নিয়োগ: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: ইলেকট্রনিক পণ্য এবং বাজারের প্রবণতা সম্পর্কে ভালো জ্ঞান। মৌলিক কম্পিউটার দক্ষতা (পস, এমএস এক্সেল, ইনভেন্টরি সফটওয়্যার)
অভিজ্ঞতা: ১ থেকে ৫ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: শোরুমে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৪০ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্টসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬