জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

আকিজ গ্রুপ নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠী অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। ২৫ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে ৮ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি ভ্রমণ ভাতা (টি/এ), প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ
পদের নাম: অফিসার 
পদসংখ্যা: ০১টি 
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: ভালো কম্পিউটার দক্ষতা, এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট), এক্সেল (পিভট টেবিল, ভিলুকআপ), জুম, মাইক্রোসফ্ট টিম, আউটলুক।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: শুধু পুরুষ 
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ মার্চ ২০২৬


সম্পর্কিত নিউজ