{{ news.section.title }}
ওয়ালটন নিয়োগ দিচ্ছে ইনভেন্টরি ইনচার্জ পদে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি সম্প্রতি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ইনভেন্টরি ইনচার্জ (লি-আয়ন ব্যাটারি) পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১২ মার্চ থেকে এবং আগ্রহী প্রার্থীরা ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ইনভেন্টরি ইনচার্জ (লি-আয়ন ব্যাটারি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/আইপিইতে বিএসসি। তবে এমবিএ থাকলে অগ্রাধিকার পাবে।
অন্যান্য যোগ্যতা: আরএম ইনভেন্টরি ম্যানেজমেন্টে দক্ষতা। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রসেস ডেভেলপমেন্ট, অপারেশনাল প্ল্যানিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল প্ল্যানিং এবং প্রোডাকশন প্ল্যানিংয়ে দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, লাভের শেয়ার, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস কোম্পানির নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ মার্চ ২০২৬