{{ news.section.title }}
স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ, আবেদন চলবে ১৯ মার্চ পর্যন্ত
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে গত ১২ মার্চ থেকে এবং আগ্রহী প্রার্থীরা ১৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: হিউম্যান রিসোর্সেস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে এমএস এক্সেলে পর্যাপ্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ মার্চ ২০২৬