{{ news.section.title }}
স্কয়ার ফুডে এক্সিকিউটিভ পদে আবেদন চলছে
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১৩ মার্চ তারিখে টেকনিক্যাল সার্ভিস বিভাগের ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ১৩ মার্চ থেকে শুরু হয়ে ২৮ মার্চ পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা ২৮ মার্চের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: টেকনিক্যাল সার্ভিস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা -
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে
ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে -
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ মার্চ ২০২৬