{{ news.section.title }}
শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দুইটি বিভাগে মোট ৫ জন শিক্ষক নিয়োগ দেবে। নিয়োগ দেওয়া হবে সহকারী অধ্যাপক ও লেকচারার পদে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মার্চের মধ্যে আবেদন জমা দিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ
ফ্যাকাল্টি: স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
১. বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ
পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ১টি
পদের নাম: লেকচারার বি
পদসংখ্যা: ১টি
২. বিভাগ: ফিজিক্যাল সায়েন্সেস বিভাগ
পদের নাম: সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান)
পদসংখ্যা: ১টি
পদের নাম: সহকারী অধ্যাপক (গণিত)
পদসংখ্যা: ১টি
পদের নাম: লেকচারার বি (গণিত)
পদসংখ্যা: ১টি
বেতন–ভাতা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রাপ্য হবেন
আবেদন ফরম ডাউনলোড করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন
আবেদন যেভাবে
অনলাইনে প্রদত্ত নির্ধারিত ফরম পূরণ করে আপডেট জীবনবৃত্তান্তসহ hrdept@iub.edu.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদন করা পদের নাম ই-মেইলের ‘বিষয়’ (subject) হিসেবে উল্লেখ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৯ মার্চ ২০২৬