সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস
ছবির ক্যাপশান, সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বম্বে সুইটস
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড, মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/ম্যানেজার’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটি ১৫ মার্চ প্রকাশিত হয়। ওই দিন থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১৪ এপ্রিলের আগে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/ম্যানেজার

বিভাগ: ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ২৮-৪০ বছরের মধ্যে হতে হবে

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে  

আবেদনের যোগ্যতা - 

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
  • ই-কমার্স ম্যানেজমেন্ট ও ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে

আবেদন যেভাবে - 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৬ 


সম্পর্কিত নিউজ