{{ news.section.title }}
মেট্রোরেলে বিভিন্ন গ্রেডে কর্মকর্তা নিয়োগ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে ৮ পদে ৮ কর্মকর্তা নিয়োগে ১১ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে ২৩ এপ্রিলের মধ্যে ডাক বা কুরিয়ারযোগে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
২. পদের নাম: পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
৩. পদের নাম: মহাব্যবস্থাপক (অপারেশন)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৪. পদের নাম: মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৫. পদের নাম: মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ১, ১৫,০০০ টাকা (গ্রেড-৪)
৬. পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৭. পদের নাম: উপ-মহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট)
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
৮. পদের নাম: উপাধ্যক্ষ
পদসংখ্যা: ১টি
মূল বেতন: ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৬২ বছর (১০ মার্চ ২০২৬ তারিখে)
আবেদন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন
আবেদন ফি-
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর অনুকূলে ২,০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়-
পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন ৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর: ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা ১২৩০ ঠিকানায় ডাক অথবা কুরিয়ারযোগে আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপরে বাঁ দিকে পদের নাম ও বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ৮ উল্লেখ করতে হবে
আবেদনের শেষ সময়: আগামী ২৩ এপ্রিল ২০২৬, (অফিস চলাকালীন)