{{ news.section.title }}
ব্র্যাক এনজিওতে জনবল নিয়োগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। সংস্থাটি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এইচসিএমপি বিভাগে ‘কেস ওয়ার্কার’ পদে কর্মী নিয়োগ দেবে।
৫ এপ্রিল এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনও ৫ এপ্রিল থেকেই শুরু হয়েছে এবং চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ১৪ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: কেস ওয়ার্কার
বিভাগ: আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, এইচসিএমপি
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, উৎসব বোনাস বছরে ২টি, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা-
- এইচএসসি/ডিগ্রি পাস/যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা থাকতে হবে
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ এপ্রিল ২০২৬