{{ news.section.title }}
ইজি ফ্যাশনে কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি
ইজি ফ্যাশন লিমিটেড সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৫ এপ্রিল থেকে এবং চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইজি ফ্যাশন লিমিটেড
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এমএস অফিস, ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট ব্রাউজিং বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে টাইপ করার গতি খুব ভালো হতে হবে (বাংলা-২০ শব্দ প্রতি মিনিট, ইংরেজি-৩০ শব্দ প্রতি মিনিট)।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মালিবাগ)
বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬