বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি-নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি-নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ছবির ক্যাপশান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি-নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৩০ মার্চ প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডে ৩টি পদে মোট ৭ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ এপ্রিল সকাল ১০টা থেকে এবং চলবে ৩০ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি)

১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন

আবেদন ফি-

টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

আবেদনের শেষ সময়: আগামী ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা 


সম্পর্কিত নিউজ