{{ news.section.title }}
প্রাইম ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ
প্রাইম ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগের জন্য ২ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আগ্রহী প্রার্থীরা ৩০ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফ্রেশার প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাইম ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রেইনি অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: ৩২ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
আবেদনের যোগ্যতা-
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে
- স্নাতকে সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬