এসিআই মোটরসে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ

এসিআই মোটরসে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ
ছবির ক্যাপশান, এসিআই মোটরসে কাস্টমার সার্ভিস অফিসার পদে নিয়োগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কাস্টমার সার্ভিসেস বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগের জন্য ৪ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করে।

আবেদন প্রক্রিয়া ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পদে শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড

পদের নাম: অফিসার

বিভাগ: কাস্টমার সার্ভিসেস  

পদসংখ্যা: ১টি  

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে  

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

প্রার্থীর ধরন: শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: ২২ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে  

কর্মস্থল: ঢাকা  

কর্মক্ষেত্র: অফিসে  

আবেদনের যোগ্যতা-

  • এইচএসসি পাস হতে হবে
  • সার্ভিস সেন্টারের রিসেপশন ডেস্ক পরিচালনায় দক্ষতা থাকতে হবে
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন  

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৬ 


সম্পর্কিত নিউজ