{{ news.section.title }}
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
গত ১ এপ্রিল প্রকাশিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ থেকে ১৭তম গ্রেডে ৯টি পদে মোট ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৫ এপ্রিল দুপুর ১২টা থেকে এবং চলবে ২৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ
১. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৭টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৩. পদের নাম: স্টোর কিপার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. পদের নাম: অ্যাকাউন্টস ক্লার্ক
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫. পদের নাম: সহকারী স্টোর কিপার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. পদের নাম: সার্ভেয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. পদের নাম: ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)
পদসংখ্যা: ৩টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদন ফি-
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১-৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদনের শেষ সময়: আগামী ২৬ এপ্রিল ২০২৬, বিকেল ৪টা
আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য বিস্তারিত জানতে নিচের পিডিএফটি দেখুন।