{{ news.section.title }}
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৯টি পদে মোট ১৯৭ জন কর্মী নিয়োগ দেবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি ৬ এপ্রিল প্রকাশ করা হয়।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ এপ্রিল সকাল ১০টা থেকে এবং চলবে ৯ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর
১. পদের নাম: সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: ধর্মীয় শিক্ষক (ইসলাম)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (মেরিন)
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৯টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: ফায়ারফাইটার (পুরুষ ও মহিলা)
পদসংখ্যা: ১৬৫টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৭. পদের নাম: নার্সিং অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
৯. পদের নাম: সহকারী হোজ রিপেয়ারার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
শারীরিক যোগ্যতা (ফায়ারফাইটার পদের জন্য)
উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি
উচ্চতা (মহিলা): ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ৩০ ইঞ্চি
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে
প্রার্থীর বয়স: ১, ২, ৩, ৪, ৫, ৮ ও ৯ নম্বর পদের ১৮ থেকে ৩২ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে ৬ ও ৭ নম্বর পদের জন্য এ বয়সসীমা ১৮ থেকে ২০ বছর (১ এপ্রিল ২০২৬ তারিখে)
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন
আবেদন ফি-
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ থেকে ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে
আবেদনের শেষ তারিখ: আগামী ৯ মে ২০২৬, বিকেল ৫টা