{{ news.section.title }}
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসোসিয়েট পদে নিয়োগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বাণিজ্যিক ব্যাংকটি এয়ার লাউঞ্জ বিভাগে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে।
আবেদন প্রক্রিয়া ৮ এপ্রিল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি),
বিভাগের নাম: এয়ার লাউঞ্জ,
পদের নাম: অ্যাসোসিয়েট,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়,
কর্মক্ষেত্র: অফিসে,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
আবেদনের যোগ্যতা-
- স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬,