{{ news.section.title }}
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিচ্ছে প্রাণ গ্রুপ
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাগ্রিকালচারাল বিজনেস বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে।
এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ৭ এপ্রিল। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ,
বিভাগের নাম: অ্যাগ্রিকালচারাল বিজনেস,
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার,
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: ৩০ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে,
আবেদনের যোগ্যতা-
- বিএসসি অথবা ডিভিএম ডিগ্রি থাকতে হবে,
- ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন),
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ এপ্রিল ২০২৫।