{{ news.section.title }}
স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পাবনা ইউনিটের প্রোডাকশন বিভাগে ‘মেশিন অপারেটর’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
এ লক্ষ্যে গত ৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি,
পদের নাম: মেশিন অপারেট,
বিভাগ: প্রোডাকশন (পাবনা ইউনিট),
পদসংখ্যা: নির্ধারিত নয়,
চাকরির ধরন: পূর্ণকালীন,
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে,
কর্মস্থল: পাবনা,
কর্মক্ষেত্র: অফিসে,
আবেদনের যোগ্যতা-
- মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে,
- কম্পিউটার অফিসে প্রাথমিক জ্ঞান থাকতে হবে,
- ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ এপ্রিল ২০২৬,