পপুলার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

পপুলার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
ছবির ক্যাপশান, পপুলার ফার্মাসিউটিক্যালসে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটির অ্যাডমিন বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ উদ্দেশ্যে ১২ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি,

পদের নাম: এক্সিকিউটিভ,

বিভাগ: অ্যাডমিন,

পদসংখ্যা: নির্ধারিত নয়,

চাকরির ধরন: পূর্ণকালীন,

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,

অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা (ভর্তুকিযুক্ত), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অর্জিত ছুটি নগদায়ন, লভ্যাংশ বোনাস, উৎসব বোনাস বছরে ৩টি, গ্রুপ জীবন বিমা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন,

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে,

কর্মস্থল: টঙ্গী, গাজীপুর,

কর্মক্ষেত্র: অফিসে,

আবেদনের যোগ্যতা-

  • যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে,
  • ফার্মাসিউটিক্যালস সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকতে হবে,
  • কম্পিউটার অফিসে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে,
  • ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে,

আবেদন করবেন যেভাবে-

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬,


সম্পর্কিত নিউজ