{{ news.section.title }}
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস/ভ্যাট অ্যান্ড ট্যাক্স বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।
গত ৯ এপ্রিল থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: অ্যাকাউন্টস/ ভ্যাট অ্যান্ড ট্যাক্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অন্যান্য যোগ্যতা: আর্থিক প্রতিষ্ঠানে, অভ্যন্তরীণ নিরীক্ষা/হিসাব/ভ্যাট ও কর বিষয়ে অভিজ্ঞতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ও স্বাস্থ্য বিমা, উৎসব এবং ইনসেনটিভ বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬