{{ news.section.title }}
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আকিজ বশির গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি) পদে জনবল নিয়োগ দেবে।
গত ১২ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ১৯ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের জন্য মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (এইচআরবিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন সম্পর্কে ভালো জ্ঞান। এমএস অফিস ও নথিভুক্তকরণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (বানানী)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, এলএফএ।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল ২০২৬