এসিআই পিএলসিতে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

এসিআই পিএলসিতে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ
ছবির ক্যাপশান, এসিআই পিএলসিতে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ, বিজনেস প্ল্যানিং’ পদে নিয়োগ দেবে। গত ৯ এপ্রিল থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই),

পদের নাম: এক্সিকিউটিভ, বিজনেস প্ল্যানিং,

বিভাগ: এসিআই এগ্রো লিংক লিমিটেড,

পদসংখ্যা: নির্ধারিত নয়,

চাকরির ধরন: পূর্ণকালীন,

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে,

অন্যান্য সুযোগ-সুবিধা: মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, বিমা সুবিধা, লভ্যাংশ বোনাস, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, এলএফএ সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা,

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়:

কর্মস্থল: ঢাকা,

কর্মক্ষেত্র: অফিসে,

আবেদনের যোগ্যতা - 

  • বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে,
  • বাজার বিষয়ে তথ্য বিশ্লেষণ ও শিল্প বেঞ্চমার্কিং পরিচালনায় দক্ষতা থাকতে হবে,
  • ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররা আবেদন করতে পারবেন),

আবেদন করবেন যেভাবে - 

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ এপ্রিল ২০২৬,


সম্পর্কিত নিউজ