{{ news.section.title }}
গ্রামীণ ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
গ্রামীণ ইউনিভার্সিটি জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টি ৫টি ফ্যাকাল্টির অধীনে ৩১টি বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার পদে শিক্ষক নিয়োগ দেবে। মোট কতজন নিয়োগ দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: গ্রামীণ ইউনিভার্সিটি,
১. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার,
ফ্যাকাল্টি: স্কুল অব এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড বিজনেস,
বিষয়-
ক. ম্যানেজমেন্ট,
খ. উদ্যোক্তা উন্নয়ন (Entrepreneurship),
গ. ফিন্যান্স,
ঘ. মার্কেটিং,
ঙ. অ্যাকাউন্টিং,
চ. হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট,
ছ. অর্থনীতি,
২. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার,
ফ্যাকাল্টি: স্কুল অব ইঞ্জিনিয়ারিং,
বিষয়-
ক. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
খ. ডেটা সায়েন্স,
গ. এআই ও মেশিন লার্নিং,
ঘ. ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং,
ঙ. হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
৩. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার,
ফ্যাকাল্টি: স্কুল অব সোশ্যাল বিজনেস,
বিষয়-
ক. সোশ্যাল বিজনেস,
খ. মাইক্রোফিন্যান্স,
গ. ইনোভেশন,
ঘ. ডেভেলপমেন্ট স্টাডিজ,
৪. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার,
ফ্যাকাল্টি: স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস,
বিষয়-
ক. ইংরেজি,
খ. ইতিহাস,
গ. দর্শন,
ঘ. সমাজবিজ্ঞান,
ঙ. নৃবিজ্ঞান,
চ. এথনিক স্টাডিজ,
৫. পদের নাম: অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও লেকচারার,
ফ্যাকাল্টি: স্কুল অব সায়েন্সেস,
বিষয়-
ক. জীববিজ্ঞান,
খ. মলিকুলার বায়োলজি,
গ. গণিত,
ঘ. পদার্থবিজ্ঞান,
ঙ. রসায়ন,
চ. পরিবেশবিজ্ঞান,
ছ. স্বাস্থ্যসেবা,
জ. ফিজিক্যাল সায়েন্স,
ঝ. নবায়নযোগ্য জ্বালানি,
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে,
আবেদনের যোগ্যতা-
জার্নাল পাবলিকেশন রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। লেকচারার পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব পদের জন্য পিএইচডি ডিগ্রি অগ্রাধিকারযোগ্য।
কার্যকরভাবে পাঠদান করার সক্ষমতা থাকতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের ক্ষেত্রে গবেষণার দৃঢ় সম্ভাবনা থাকতে হবে, বিশেষত গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে।
আবেদন করবেন যেভাবে-
আগ্রহী প্রার্থীরা recruitment@grameenu.ac ঠিকানায় ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন,
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ এপ্রিল ২০২৬,
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।