যে অভ্যাসে মস্তিষ্ক শানিত করা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে!

যে অভ্যাসে মস্তিষ্ক শানিত করা থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দামী স্মার্টফোন, ওটিটি প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ের যুগে বই পড়ার অভ্যাসটি কি দিন দিন একেবারেই হারিয়ে যাচ্ছে? অনেকে ভাবেন বই পড়া কেবল তথ্যের আদান-প্রদান বা নিছক সময় কাটানো। কিন্তু বিশ্বসেরা সফল ব্যক্তিদের জীবনগল্প বিশ্লেষণ করলে দেখা যায়, বিল গেটস থেকে শুরু করে ওয়ারেন বাফেট, প্রত্যেকের সাফল্যের মূলে রয়েছে একটি অভিন্ন অভ্যাস, আর তা হলো প্রতিদিন পড়ার নেশা।

বই পড়া মস্তিষ্কে কী পরিবর্তন আনে?
পড়ার সময় মস্তিষ্কের একাধিক অংশ একসাথে সক্রিয় হয়, যেমন: ভাষা বোঝা, কল্পনা করা, স্মৃতি তৈরি, বিশ্লেষণ করা ইত্যাদি। নিয়মিত পড়লে নিউরাল সংযোগ দৃঢ় হয়, মনোযোগের স্থায়িত্ব বাড়ে, বিশ্লেষণ ক্ষমতা তীক্ষ্ণ হয়। ফলে জটিল সমস্যাও শান্তভাবে ভেবে সমাধান করার দক্ষতা তৈরি হয়, যা সাফল্যের জন্য অপরিহার্য।

মনোভাবের পরিবর্তন:
বই মানুষকে অন্যের অভিজ্ঞতার ভেতর নিয়ে যায়। জীবনী পড়লে বোঝা যায়, ব্যর্থতা সাফল্যের পথেরই অংশ। মনোবিজ্ঞানভিত্তিক বই শেখায়, চিন্তার ধরন বদলালে ফলাফলও বদলায়। গল্প-উপন্যাস সহানুভূতি বাড়ায়, মানুষকে মানুষের মতো বুঝতে শেখায়। এই মানসিক পরিপক্বতা সিদ্ধান্তকে করে স্থির ও বাস্তবমুখী।

প্রেরণার উৎস: 
অনুপ্রেরণামূলক বই বা জীবনী পাঠে দেখা যায় সফল মানুষও একসময় অনিশ্চয়তা, দারিদ্র্য, ব্যর্থতা পেরিয়েছে। ফলে নিজের সমস্যাগুলোকে নতুন দৃষ্টিতে দেখা যায় এবং  সহজেই সমাধানও করা যায়।

ভাষা ও যোগাযোগ দক্ষতা!
পড়া বাড়লে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, ভাব প্রকাশ পরিষ্কার হয়। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে স্পষ্টভাবে কথা বলা ও লেখাই হলো সাফল্যের বড় চাবিকাঠি।

ধৈর্য ও মনোযোগের চর্চা:
ডিজিটাল এ যুগে আমাদের মনোযোগ ভেঙে যায় খুব সহজেই। বই পড়া মনকে এক জায়গায় ধরে রাখার অভ্যাস তৈরি করে। এই ধৈর্য কাজের ক্ষেত্রেও প্রতিফলিত হয়।

পাঠাভ্যাস গড়ার কৌশল:
প্রতিদিন নির্দিষ্ট সময়, অল্প হলেও নিয়মিত পড়া। নোট নেওয়া, গুরুত্বপূর্ণ অংশ আন্ডারলাইন করা, পড়া বিষয় নিয়ে ভাবা! এসবই পাঠকে কার্যকর করে।

জ্ঞান থেকে কর্মে রূপান্তর:
শুধু পড়লে হবে না, শেখা বিষয় প্রয়োগও করতে হবে। বইয়ের ধারণা নিজের জীবনে পরীক্ষা করলেই প্রকৃত পরিবর্তন আসে।


সম্পর্কিত নিউজ