{{ news.section.title }}
মাত্র ১০ মিনিটে রেস্তোরাঁ স্টাইল টমেটো স্যুপ! শিখে নিন ঘরোয়া এ রেসিপি
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ধরুন এমন এক ওষুধের কথা, যা আপনার ত্বককে রোদে পোড়া থেকে বাঁচাবে, হার্টকে করবে শক্তিশালী এবং শরীরের ভেতরে কোনো ক্যানসারের কোষ জন্মাতে বাধা দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই ওষুধটি আপনি যেকোনো কাঁচাবাজারেও মাত্র কয়েক টাকায় পেয়ে যাবেন। অবাক হচ্ছেন? অবিশ্বাস্য মনে হলেও আপনার রান্নাঘরের ঝুড়িতে পড়ে থাকা টমেটো ঠিক এই কাজটাই করে। কিন্তু এর আসল ক্ষমতা কাজে লাগাতে হলে আপনাকে জানতে হবে এর পেছনের কিছু ডার্ক সাইড এবং এর ম্যাজিকাল ট্রিকস।
কেন এত গুরুত্বপূর্ণ?
টমেটোকে বলা হয় ‘The Love Apple’। এর লাল রঙের কারণ হলো লাইকোপিন নামক এক উচ্চক্ষমতাসম্পন্ন অ্যান্টি-অক্সিডেন্ট। বিজ্ঞানীরা দাবি করছেন, এই লাইকোপিন পুরুষদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি প্রায় ১৮-২০% কমিয়ে দিতে পারে।
লাইকোপিন তাপ পেলে শরীরে শোষণযোগ্যতা বাড়ে। অর্থাৎ রান্না করা টমেটো অনেক সময় কাঁচার চেয়ে বেশি উপকারী হতে পারে। ভিটামিন সি রোগপ্রতিরোধে সহায়ক, কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে, পটাশিয়াম রক্তচাপের ভারসাম্য রক্ষা করে, আঁশ হজমে সহায়তা দেয়। এই সমন্বয়ই টমেটোকে দৈনন্দিন খাওয়ার জন্য কার্যকর বানায়।
অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়ামের কারণে টমেটো হৃদ্স্বাস্থ্যের পক্ষে সহায়ক হিসেবে বিবেচিত।
ভিটামিন সি ও উদ্ভিজ্জ যৌগ ত্বকের স্থিতিস্থাপকতা ধরে রাখতে সহায়তা করে। টমেটোর ক্যারোটিনয়েড চোখের স্বাস্থ্যে ভূমিকা রাখে। আবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার কারণে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে, হজম প্রক্রিয়াও সচল থাকে। এতে ওজন নিয়ন্ত্রণ সহজ হয়।
টমেটোর স্যুপ:
টমেটো রান্না করলে লাইকোপিনের জৈবউপলভ্যতা বাড়ে। তাই টমেটোর স্যুপ কেবল স্বাদের নয়, পুষ্টির দিক থেকেও বেশ কার্যকর।
উপকরণ (৩-৪ জনের জন্য):
১। পাকা টমেটো ৬-৭টি, কুচি
২। পেঁয়াজ ১টি, কুচি
৩। রসুন ৩-৪ কোয়া, কুচি
৪। অলিভ অয়েল/মাখন ১ টেবিলচামচ
৫। গাজর ½টি (ঐচ্ছিক)
৬। লবণ স্বাদমতো
গোলমরিচ গুঁড়া ½ চা-চামচ
৭।চিনি ½ চা-চামচ (প্রয়োজনে)
৮। পানি/সবজি স্টক ২ কাপ
৯। দুধ/ফ্রেশ ক্রিম ২ টেবিলচামচ (ঐচ্ছিক)
১০। তেজপাতা ১টি
প্রস্তুত প্রণালি:
☞ পাত্রে তেল বা মাখন গরম করে পেঁয়াজ ও রসুন নরম হওয়া পর্যন্ত নেড়ে নিন।
☞ গাজর ও তেজপাতা দিয়ে ১ মিনিট ভাজুন।
☞ টমেটো ও লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, টমেটো নরম হবে।
☞ পানি বা স্টক ঢেলে ৮–১০ মিনিট ফুটতে দিন।
☞ তেজপাতা তুলে ফেলুন।
☞ ব্লেন্ড করে মসৃণ করুন।
☞ আবার চুলায় বসিয়ে গোলমরিচ ও স্বাদমতো চিনি দিন।
☞ একদম শেষে দুধ অথবা ক্রিম মিশিয়ে হালকা গরম করে নামান।
পরিবেশন:
গরম স্যুপ বাটিতে ঢেলে ওপরে সামান্য ক্রিম বা ধনেপাতা ছিটিয়ে পরিবেশন করুন। টোস্ট করা পাউরুটি সঙ্গে ভালো লাগে।
টমেটো রান্নার রঙ সুন্দর করার পাশাপাশি, শরীরের ভেতরেও কাজ করে যায়। লাইকোপিন, ভিটামিন ও আঁশের সমন্বয়ে এটি হৃদ্স্বাস্থ্য, ত্বক, হজম ও রোগপ্রতিরোধে সহায়ক এক সহজ সমাধান।