রোজায় মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জিত? ২ মিনিটে জানুন স্থায়ী সমাধান!

রোজায় মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জিত? ২ মিনিটে জানুন স্থায়ী সমাধান!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

রমজান মাসে ইবাদত আর সংযমের মাঝে অনেক সময় ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধ আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। আমরা অনেকেই মনে করি এটি অনিবার্য। কিন্তু কিছু সাধারণ অভ্যাস পরিবর্তন করলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব খুব সহজেই। সেহরিতে আপনি কী খাচ্ছেন এবং রাতে ঘুমানোর আগে কীভাবে দাঁত পরিষ্কার করছেন, তার ওপর নির্ভর করে আপনার পুরো দিনটি কতটা ফ্রেশ কাটবে। কেবল ব্রাশ করাই কি যথেষ্ট, নাকি জিহ্বা ও মাড়ির যত্নেও লুকানো আছে কোনো রহস্য! আজকের প্রতিবেদনে থাকছে রোজা রেখেও সারাদিন সতেজ থাকার এক পূর্ণাঙ্গ গাইডলাইন।

খালি পেটে শরীরের ভেতরে কী ঘটে?
রোজার সময় শরীর শক্তির জন্য গ্লুকোজের পরিবর্তে ধীরে ধীরে চর্বি ব্যবহার করতে শুরু কর। এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাট মেটাবলিজম। এসময় কিটোন নামের কিছু রাসায়নিক তৈরি হয়। এর একটি উপাদান নিঃশ্বাসের সঙ্গে বের হলে মুখে আলাদা ধরনের গন্ধ অনুভূত হতে পারে। এটি অনেক সময় ফাস্টিং ব্রেথ  নামে পরিচিত।

জিহ্বা, দুর্গন্ধের সবচেয়ে বড় উৎস!
অনেকেই শুধু দাঁত পরিষ্কার করে থাকেন, কিন্তু জিহ্বা পরিষ্কার করেন না। আমাদের জিহ্বার ওপর ক্ষুদ্র ক্ষুদ্র খাঁজ থাকে, যেখানে ব্যাকটেরিয়া, মৃত কোষ ও খাবারের অণু জমে থাকে। যখন লালা কমে যায়, তখন এই স্তর ঘন হয়ে দুর্গন্ধ বাড়াতে পারে।

রোজায় মুখের দুর্গন্ধ কমানোর কার্যকর উপায়:
☞ ব্রাশ ও জিহ্বা পরিষ্কার রাখুন। সাহরি খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাশ করুন এবং টাং ক্লিনার বা ব্রাশ দিয়েই জিহ্বা পরিষ্কার করুন ।

☞ পর্যাপ্ত পানি পান। ইফতার থেকে সাহরি পর্যন্ত প্রচুর পানি পান করুন যেন মুখ শুকিয়ে না যায়।

☞ সাহরিতে কাঁচা পেঁয়াজ বা রসুন এড়িয়ে চলুন।

☞ রোজা থাকা অবস্থায় নিয়মিত মিসওয়াক করুন, এটি মুখ সতেজ রাখে। মিসওয়াক দাঁতের প্লাক কমাতে সাহায্য করতে পারে এবং মুখের পরিবেশ সতেজ রাখতে ভূমিকা রাখে।

☞ সাহরির পর একটি লবঙ্গ বা এলাচ মুখে রাখতে পারেন।

কখন সতর্ক হওয়া প্রয়োজন?
যদি নিয়মিত মুখ পরিষ্কার রাখার পরও তীব্র দুর্গন্ধ থাকে, তাহলে এর পেছনে অন্য কারণ থাকতে পারে। যেমন-

⇨ মাড়ির রোগ।

⇨ টনসিলের সমস্যা।

⇨ সাইনাস সংক্রমণ।

⇨ হজমের সমস্যা ইত্যাদি।

তাই দীর্ঘদিন সমস্যা থাকলে বিশেষজ্ঞ পরামর্শ নেওয়াই উত্তম।

একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা!
রোজার সময় যে গন্ধ তৈরি হয়, সেটি অনেক ক্ষেত্রে সাময়িক ও স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তনের ফল। তাই এটিকে শুধু বিব্রতকর সমস্যা হিসেবে না দেখে শরীরের ভেতরের প্রক্রিয়া বোঝা গুরুত্বপূর্ণ।

রোজা শুধু খাদ্যসংযম নয়। এটি শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের অনুশীলন। শরীরের যত্নও এর অংশ। পর্যাপ্ত পানি, সঠিক খাদ্যাভ্যাস, মুখের পরিচ্ছন্নতা ও নিয়মিত যত্ন, রোজার সময় মুখের দুর্গন্ধ অনেকাংশে কমাতে পারে।


সম্পর্কিত নিউজ