{{ news.section.title }}
JS ছাড়া ওয়েব অ্যাপ তৈরির উপায়! ফ্রন্টএন্ডে আসছে বিশাল পরিবর্তন
রিঅ্যাক্ট বা অ্যাঙ্গুলার মতো ফ্রেমওয়ার্কগুলো আমাদের কাজ সহজ করলেও, ব্রাউজারের জন্য তা অনেক সময় বিশাল এক বোঝার মতো হয়ে দাঁড়ায়। ফলাফl দাঁড়ায়, ধীরগতির পেজ লোডিং এবং বিরক্ত ইউজার। এই সমস্যা কাটাতে বর্তমান বিশ্বের সেরা ডেভেলপাররা ঝুঁকছেন জিরো জাভাস্ক্রিপ্ট আর্কিটেকচার কিংবা সার্ভার সাইড লজিকের দিকে।
জাভাস্ক্রিপ্ট ছাড়া ওয়েব অ্যাপ তৈরির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো WebAssembly। এটি একটি নতুন ধরণের কোড যা আধুনিক ব্রাউজারে জাভাস্ক্রিপ্টের পাশাপাশি চলতে পারে। ওয়েব অ্যাসেম্বলির মাধ্যমে C++, Rust, Go বা C# এর মতো শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব অ্যাপের লজিক লিখা যায়। এই কোডগুলো জাভাস্ক্রিপ্টের চেয়ে অনেক দ্রুত কাজ করে। কারণ এগুলো সরাসরি মেশিনের ভাষায় রূপান্তরিত হয়। যেমন- মাইক্রোসফটের Blazor ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডেভেলপাররা এখন শুধুমাত্র C# দিয়ে সম্পূর্ণ ফ্রন্টএন্ড তৈরি করছেন, যেখানে একটি লাইনও জাভাস্ক্রিপ্ট লেখার প্রয়োজন হচ্ছে না।
অনেকে মনে করেন স্লাইডার, ড্রপডাউন বা অ্যানিমেশনের জন্য জাভাস্ক্রিপ্ট মাস্ট। কিন্তু আধুনিক CSS3 এখন এতটাই উন্নত যে, শুধুমাত্র সিএসএস ব্যবহার করেই অনেক জটিল লজিক ইমপ্লিমেন্ট করা সম্ভব। checked এবং + বা ~ সিলেক্টর ব্যবহার করে, জাভাস্ক্রিপ্ট ছাড়াই মেনু ওপেন বা ক্লোজ করা, ট্যাব চেঞ্জ করা বা ডার্ক মোড অন করার মতো ফিচার তৈরি করা সম্ভব হয়।লেআউট কন্ট্রোল করার জন্যও এখন আর কোনো জেএস লাইব্রেরির প্রয়োজন নেই। এমনকি জটিল অ্যানিমেশনের জন্য @keyframes ব্যবহার করে স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দেওয়া সম্ভব।
বর্তমানে অনেক ডেভেলপার htmx নামক একটি ছোট লাইব্রেরি, যা নিজেও জেএস দিয়ে তৈরি কিন্তু ব্যবহারকারীকে জেএস লিখতে হয় না, ব্যবহার করছেন।এটি সরাসরি এইচটিএমএল ট্যাগের ভেতর থেকে এজেক্স (AJAX) রিকোয়েস্ট পাঠানোর সুযোগ দেয়। ফলে পেজ রিফ্রেশ না করেই সার্ভার থেকে ডেটা আপডেট কর যায়। এটি ডেভেলপারদের জাভাস্ক্রিপ্টের জটিল সিনট্যাক্স থেকে মুক্তি দিচ্ছে এবং ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, যেমন- Python বা PHP, দিয়েই ফ্রন্টএন্ড নিয়ন্ত্রণের সুবিধা দিচ্ছে।
সার্ভার-সাইড ইন্টারঅ্যাক্টিভিটি (Phoenix LiveView / Laravel Livewire):
এটি একটি বিশেষ টেকনিক যেখানে অ্যাপের সমস্ত লজিক সার্ভারে চলে। যখন ইউজার কোনো বাটনে ক্লিক করেন, তখন একটি সিগন্যাল সার্ভারে যায়। সার্ভার সেই অনুযায়ী এইচটিএমএল পরিবর্তন করে এবং WebSockets এর মাধ্যমে ব্রাউজারে পাঠায়। ব্রাউজার কেবল সেই অংশটুকু আপডেট করে। ব্যবহারকারীর কাছে মনে হয় সব লজিক ব্রাউজারেই কাজ করছে, কিন্তু আড়ালে কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় না।
জাভাস্ক্রিপ্ট ছাড়াই অ্যাপ বানানোর সুবিধা :
জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো সাধারণত অনেক বড় হয়, যা ডাউনলোড ও পার্স করতে সময় লাগে। জেএস-হীন অ্যাপগুলো অত্যন্ত দ্রুত লোড হয়, যা এসইও (SEO) এর জন্য চমৎকার। ক্লায়েন্ট-সাইডে জাভাস্ক্রিপ্ট না থাকলে ক্রস-সাইট স্ক্রিপ্টিং (XSS) এর মতো আক্রমণ হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
সীমাবদ্ধতা: অফলাইন সাপোর্ট (Service Workers), ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার এবং হাই-এন্ড গেমিং অ্যাপের জন্য এখনো জাভাস্ক্রিপ্টের বিকল্প নেই। কিছু ব্রাউজারে ওয়েব অ্যাসেম্বলির সাপোর্ট নিয়ে সামান্য জটিলতা থাকতে পারে।
জাভাস্ক্রিপ্ট ছাড়া একটি প্রফেশনাল ওয়েব অ্যাপ বানানো কেবল সম্ভবই নয়, বরং অনেক ক্ষেত্রে এটি অ্যাপের পারফরম্যান্স বাড়াতেও সাহায্য করে। আপনি যদি একজন সি#, রাস্ট বা পাইথন ডেভেলপার হন, তবে Blazor বা PyScript এর মতো প্রযুক্তি ব্যবহার করে আপনি খুব সহজেই ব্রাউজারের জগত দখল করতে পারেন। তবে মনে রাখা জরুরি, জাভাস্ক্রিপ্টকে পুরোপুরি প্রতিস্থাপন করা এই প্রযুক্তিগুলোর লক্ষ্য নয়।বরং জাভাস্ক্রিপ্টের ওপর নির্ভরতা কমিয়ে ওয়েবকে আরও বৈচিত্র্যময় ও গতিশীল করাই হলো এদের সার্থকতা।