{{ news.section.title }}
ম্যানুয়াল কোডিং থেকে অটোমেশন! কেন CI/CD আপনার টিমের জন্য অপরিহার্য?
গুগল বা ফেসবুক বা অ্যামাজন কীভাবে দিনে হাজারবার তাদের সাইট আপডেট করে অথচ আমরা টেরও পাই না! এর উত্তরটা লুকিয়ে আছে তাদের সিআই/সিডি (CI/CD) আর্কিটেকচারে। এটি শুধু কোড ডিস্ট্রিবিউশন নয়, এটি হলো বিজনেসের জন্য এক অপ্রতিদ্বন্দ্বী স্পিড-বুস্টারও। আপনি একজন ফ্রিল্যান্সার হোন বা এন্টারপ্রাইজ ডেভেলপার, এই পাইপলাইন মাস্টারি করা মানেই হলো ইন্ডাস্ট্রিতে নিজের ডিমান্ড আকাশচুম্বী করা।
কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন (CI):
ডেভেলপাররা যখন কোড লেখেন, তখন অনেক সময় একজনের কোড অন্যজনের কোডের সাথে সংঘর্ষ তৈরি করে।
CI পদ্ধতিতে ডেভেলপার কোড সাবমিট করার সাথে সাথেই পাইপলাইন স্বয়ংক্রিয়ভাবে সেই কোডটি বিল্ড করে এবং টেস্ট চালায়। কোডে কোনো ভুল বা বাগ থাকলে তা সাথে সাথেই ধরা পড়ে যায়। ফলে ডেভেলপমেন্টের শেষ পর্যায়ে এসে আর বড় কোনো বিপদে পড়তে হয় না।
কন্টিনিউয়াস ডেলিভারি ও ডিপ্লয়মেন্ট (CD):
কোড সার্ভারে আপলোড করা, কনফিগারেশন সেট করা এসব কাজ আগে মানুষ হাতেই করত এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা ছিল ১০০%।
CD পাইপলাইন কোডটিকে স্বয়ংক্রিয়ভাবে টেস্ট এনভায়রনমেন্ট বা সরাসরি প্রোডাকশন সার্ভারে পাঠিয়ে দেয়। এর ফলে কোনো হিউম্যান এরর হওয়ার সুযোগ থাকে না। বাটন টিপলেই কোড লাইভ হয়ে যায়।
CI/CD কীভাবে আপনার কাজকে সহজ করে?
☞ পাইপলাইন থাকার কারণে কোড টেস্টিং এবং ডিপ্লয়মেন্টের জন্য কাউকে অপেক্ষা করতে হয় না। ফলে নতুন কোনো ফিচার বা আপডেট খুব দ্রুত গ্রাহকের কাছে পৌঁছানো যায়।
☞ CI/CD পাইপলাইনে হাজার হাজার 'অটোমেটেড টেস্ট' রান করা হয়। ফলে কোড যদি সব টেস্ট পাস না করে, তবে তা সার্ভারে যাবে না। এতে করে সফটওয়্যারের মান সব সময় বজায় থাকে এবং ব্যবহারকারীরা কোনো ক্র্যাশ বা এরর পায় না।
☞ একজন ডেভেলপার ভুল করলে পাইপলাইন তাকে কয়েক সেকেন্ডের মধ্যে ইমেইল বা স্ল্যাক মেসেজে জানিয়ে দেয়। এতে করে সাথে সাথে ভুল সংশোধন করা যায়, যা সময়ের অপচয় কমায়।
☞ যদি নতুন কোনো আপডেটে কোনো বড় সমস্যা দেখা দেয়, তবে CI/CD-এর মাধ্যমে এক ক্লিকেই আগের ভার্সনে ফিরে যাওয়া যায়। এতে সিস্টেম ডাউন হওয়ার ঝুঁকি কমে যায়।
সহজভাবে বলতে গেলে, CI/CD পাইপলাইন হলো একটি অ্যাসেম্বলি লাইন। এটি ডেভেলপারদের বোরিং এবং রিপিটেটিভ কাজ থেকে মুক্তি দিয়ে সৃজনশীল কাজে সময় দেওয়ার সুযোগ করে দেয়।