পাঁচতারা রেস্টুরেন্টের স্বাদও ফেল! ঘরেই বানান সেই বিখ্যাত পিরি পিরি চিকেন

পাঁচতারা রেস্টুরেন্টের স্বাদও ফেল! ঘরেই বানান সেই বিখ্যাত পিরি পিরি চিকেন
ছবির ক্যাপশান, পাঁচতারা রেস্টুরেন্টের স্বাদও ফেল! ঘরেই বানান সেই বিখ্যাত পিরি পিরি চিকেন

ইফতার মাহফিল হোক বা পারিবারিক ইফতার! সবসময়ই আমরা নতুন কিছু পরিবেশন করতে চাই। ঝাল-টক-মিষ্টির এক অনন্য মিশেল 'পিরি পিরি চিকেন' হতে পারে আপনার ইফতার টেবিলের প্রধান আকর্ষণ। এর সঠিক স্বাদ লুকিয়ে আছে এর অথেনটিক ম্যারিনেশন সসে। হাতের কাছের সাধারণ কিছু উপকরণ দিয়েই পর্তুগিজ এই রাজকীয় স্বাদ বাড়িতেই ফিরিয়ে আনার রেসিপিকে সামনে রেখে আজকের এই বিশেষ প্রতিবেদন।

হোমমেড পিরি পিরি চিকেন রেসিপি:

☞ পিরি পিরি সস তৈরি (মেইন ইনগ্রেডিয়েন্ট):

এই সসটি একবারে বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দেয়া যায়।

 উপকরণ:

 ⇨ ৬-৮টি শুকনা মরিচ। ঝাল অনুযায়ী কম বা বেশি করতে পারেন।

⇨ মিষ্টি স্বাদের জন্য ১টি বড় লাল ক্যাপসিকাম।

 ⇨  ৭-৮ কোয়া রসুন।

 ⇨ ২ টেবিল চামচ লেবুর রস।  

 ⇨ ৪ টেবিল চামচ অলিভ অয়েল।

 ⇨ ২ টেবিল চামচ ভিনেগার বা সিরকা।

 ⇨ মশলা - লবন (স্বাদমতো), ১ চা চামচ ওরেগানো বা পার্সলে কুচি এবং ১ চা চামচ গোলমরিচ গুঁড়া।

প্রস্তুত প্রণালী:

সবগুলো উপকরণ ব্লেন্ডারে দিয়ে একদম মসৃণ করে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল আপনার শক্তিশালী মেটাবলিজম বুস্টার পিরি পিরি সস!

☞ তারপর চিকেন ম্যারিনেশন ও রান্নার প্রসেস!

উপকরণ:

⇨ ৫০০-৭০০ গ্রাম মুরগির লেগ পিস বা ব্রেস্ট পিস, চামড়া ছাড়া হলে ভালো হয়।

⇨ তৈরি করা পিরি পিরি সস পুরোটা

ধাপসমূহ:

মুরগির মাংসের গায়ে ছুরি দিয়ে গভীর করে ৩-৪টি আঁচড় বা কাট দিয়ে নিন। এতে মশলা হাড় পর্যন্ত পৌঁছাবে। তারপর তৈরি করা সসটি মুরগির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিন। অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।  সারারাত রাখলে স্বাদ সবচেয়ে ভালো হয়।

রান্নার ৩টি পদ্ধতি:

ওভেনে ২০০° সেলসিয়াসে প্রি-হিট করা ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। মাঝে একবার উল্টে দিয়ে ওপরে সামান্য সস ব্রাশ করে দিন। চুলায় গ্রিল প্যানে সামান্য অলিভ অয়েল ব্রাশ করে মাঝারি আঁচে মুরগিটি দিন। ঢাকা দিয়ে প্রতি পাশ ১০-১২ মিনিট করে গ্রিল করুন যতক্ষণ না পোড়া পোড়া ভাব আসে। এয়ার ফ্রায়ারে ১৮০° সেলসিয়াসে ১৫-২০ মিনিট রান্না করুন।

সতর্কতা: 

পিরি পিরি চিকেন বেশ ঝাল হয়। আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, তবে মরিচের পরিমাণ কমিয়ে দিয়ে ক্যাপসিকামের পরিমাণ বাড়িয়ে দেবেন। এতে স্বাদ বজায় থাকবে কিন্তু পেটে অস্বস্তি হবে না।


সম্পর্কিত নিউজ