ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক আবদুস সালাম

ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক আবদুস সালাম
ছবির ক্যাপশান, ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের (ভারপ্রাপ্ত) ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুযায়ী অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাবির উপ-উপাচার্য (একাডেমিক) পদে সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্তে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ও ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


সম্পর্কিত নিউজ