{{ news.section.title }}
পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
রাজধানী ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি গতিতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।