প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯ জন

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯ জন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Maksuda Siddique Maya

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত প্রথম আলো ও দ্য ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সর্বশেষ গ্রেপ্তারদের নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনকে আটক করা হয়েছে। এর আগে ডিবি পুলিশ ১৭ জনকে গ্রেপ্তার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে ৩১ জনকে শনাক্ত করার তথ্য দিয়েছিল ডিএমপি।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর একটিতে অজ্ঞাতনামা ৫০০ জন এবং অপর মামলাটিতে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিউজ