{{ news.section.title }}
ড.ইউনুসের সাথে দেখা করে যা বললেন শহীদ হাদীর স্ত্রী
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুর ২ মাস পেরিয়ে গেলেও এখনও দেশের জনগণ তার হত্যার বিচারের বিষয়ে সোচ্চার।গতো শুক্রবারও ঢাকা শহরে দফায় দফায় সংঘর্ষ চলে পুলিশ ও হাদী হত্যার বিচার চেয়ে আন্দোলকারীদের মাঝে।এরই মাঝে গতোকাল হাদীর স্ত্রীকে দেখা করার জন্য যমুনায় আসার আমন্ত্রণ জানানো হয়। আজ দুপুর ১২ টায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন হাদীর একমাত্র সন্তান ও স্ত্রী। সাক্ষাৎ শেষে নিজের ফেসবুকে হাদীর স্ত্রী একটি পোস্টে বিস্তারিত জানান সাক্ষাৎ এর বিষয়ে।
পোস্টটি হুবহু তুলে ধরা হলো ,
ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার আজকে তার বাসভবনে ফিরনাস কে এবং আমাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ১২টায়। সেই আসা হলো মাঝখানে আমার ইনকিলাবের ভাইবোন গুলোকে নির্যাতনের স্বীকার হতে হলো।এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখন ও সরকারের মধ্যে যারা হাসিনার দোসর। যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না পরে বুঝতে পেরেছি ফিরনাস এর দেখাশোনার জন্য ডক্টর মুহাম্মদ ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলোর কাগজপএ হস্তান্তর এর জন্য আমাদের আসতে বলা।
আমি তাকে স্পষ্ট করে বলেছি আপনি কি আমার স্বামীর বিচার এর ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন না হলে আমার ফিরনাস কোন কিছুই গ্রহণ করবে না। তিনি আমাকে আস্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে, ইনফ্যাক্ট জাতিসংঘের তত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদি কে সঠিক বিচার পাইয়ে দিতে। আমার ভাইবোন গুলোর উপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমার জীবন, চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করাতে আমি বলে দিয়েছি যে, আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নিব । আপনি ফিরনাস জন্য করেছেন অনেক শুকরিয়া। তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিক ভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন। সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি।