নোয়াখালীতে ধর্ষণের ঘটনা নিয়ে যা বললো জামায়াত

নোয়াখালীতে ধর্ষণের ঘটনা নিয়ে যা বললো জামায়াত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

আজ বিকেল থেকেই দেশের সোশাল মিডিয়াতে আলোচনায় হাতিয়ার একটি ঘটনা। ঘটনাটিতে দাবী করা হয়েছে হাতিয়ায় এনসিপিতে ভোট দেওয়ায় একজনকে ধর্ষণ করা হয়েছে। তিন সন্তানের জননী এক মহিলার ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়াতে, যেখানে তাকে বলতো শোনা যায় এনসিপিতে ভোট না দেওয়ায় কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।বর্তমানে সেই মহিলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

কর্তব্যরত ডাক্তার জানিয়েছে ধর্ষণের মতো কোনো ঘটনার আলামত নেই তবে শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। হাতিয়া সার্কেল এসপি জানিয়েছেন বিষয়টি পুরোটি গুজব এবং ভিত্তিহীন,  আমরা ধর্ষণের দাবীর পরে ক্রস চেক করেছি একাধিকবার এমন কোনো ঘটনার সংবাদ পায়নি। ভিক্টিমের প্রতিবেশী জানিয়েছে পারিবারিক কলহের জেরে নিজেদের মাঝে ঝামেলা থেকে ঝগরা এবং হাতাহাতি হয়েছে, ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি।

এই বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট দেয়। পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

নোয়াখালীর হাতিয়ায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ঘটনায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে -এহসানুল মাহবুব জুবায়ের নোয়াখালীর হাতিয়া উপজেলায় ভোট প্রদানকে কেন্দ্র করে তিন সন্তানের জননী এক নারীর ওপর সংঘটিত ন্যক্কারজনক ধর্ষণ ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ও গভীর উদ্বেগ প্রকাশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ১৪ ফেব্রুয়ারি এক বিবৃতি প্রদান করেছেন। প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার জেরে স্বামীকে বেঁধে রেখে তিন সন্তানের জননী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এটি শুধু একটি জঘন্য অপরাধই নয়, বরং মানবাধিকার, নারীর মর্যাদা ও গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার প্রয়োগের কারণে কোনো নারীকে এমন পাশবিক নির্যাতনের শিকার হতে হবে-এটি সভ্য সমাজে অকল্পনীয় ও লজ্জাজনক।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বা চাপ যেন তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে সর্বোচ্চ চিকিৎসা ও আইনগত সহায়তা প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। নারীর প্রতি সহিংসতা ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।


সম্পর্কিত নিউজ