চাঁদাবাজির মামলায় জামিন পেলেন আ.লীগ এমপি দবিরুল!

চাঁদাবাজির মামলায় জামিন পেলেন আ.লীগ এমপি দবিরুল!

দেড় বছর জেলে থাকার পর জামিন পেলেন ঠাকুরগাঁওয়ের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি দবিরুল ইসলাম। দীর্ঘ তিন যুগ এমপি থাকার পর শারীরিক অসুস্থতার কারণে তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণ না করে রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন। তবে অতীতের কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের মামলায় এই নেতাকে আসামি হতে হয়। আজ ঠাকুরগাঁওয়ের একটি আদালত দবিরুল ইসলামের জামিন মঞ্জুর করেন।

৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর একসঙ্গে বাবা-ছেলে একাধিক মামলায় আটক হন। জমি দখল ও চাঁদাবাজির মামলায় আটক  ছিলেন দবিরুল ইসলাম । একই মামলায় দবিরুলের পুত্র, সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনও কারাগারে আছেন। আজ সন্ধ্যা ৭টায় জামিনে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য দবিরুল ইসলামকে ঢাকায় নেওয়া হয়।

দবিরুলের ভাই, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “দীর্ঘদিন কারাবন্দি থাকায় আমার ভাই দবিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।” তিনি অভিযোগ করেন, “কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।”

এর আগে গত ৭ ফেব্রুয়ারি এই কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।


সম্পর্কিত নিউজ