নড়াইলে আওয়ামিলীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী নিহত

নড়াইলে আওয়ামিলীগের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী নিহত

সকালের সূর্য উঠার আগেই নড়াইলে ৪ জন না ফেরার দেশে! আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১ জন। ঘটনাটি ঘটেছে নড়াইল জেলার সদর উপজেলার বড়কুলা গ্রামে।নিহতরা হলেন খলিল (৬০), তাহাজ্জত (৩০), অসি (৩০) ও ফেরদৌস (৪০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।গুরুতর আহত অবস্থায় আরও একজনকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে, সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি-সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লার (যিনি সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী) মধ্যে বিরোধ চলে আসছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একচ্ছত্র আধিপত্য ছিল। তবে ৫ আগস্টের পর খায়ের মোল্লা ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিলে পুরো এলাকা খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা পুনরায় এলাকায় ফিরতে শুরু করলে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন নিহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার ভোরে সংঘর্ষ বাধে, যা একপর্যায়ে প্রাণঘাতী রূপ নেয়। তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সংঘর্ষের সঠিক কারণ ও পেছনের ঘটনা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।


সম্পর্কিত নিউজ