{{ news.section.title }}
খালেদা জিয়া সহ যে ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরষ্কার
জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ও গৌরবময় অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও পাঁচটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। এ তালিকায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ বিভিন্ন ক্ষেত্রের কৃতী ব্যক্তিরা রয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশেরস্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্রগঠন, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, সমাজসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তি ওপ্রতিষ্ঠানকে প্রতি বছর স্বাধীনতা পুরস্কারপ্রদান করা হয়। এটিদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। রাষ্ট্রের উন্নয়ন ও জাতির অগ্রযাত্রায়বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়াহয়ে থাকে।
চলতিবছরের তালিকায় স্বাধীনতা, গণতন্ত্র এবং নারীশিক্ষাসহ রাষ্ট্রীয়উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে মরণোত্তরভাবেসম্মানিত করার সিদ্ধান্ত নেওয়াহয়েছে।
এ ছাড়া মুক্তিযুদ্ধে অবদানেরজন্য মেজর মোহাম্মদ আবদুলজলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রেঅধ্যাপক ড. জহুরুল করিম, সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে হানিফসংকেত ও বশির আহমেদ (মরণোত্তর) পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
ক্রীড়াক্ষেত্রে সম্মাননা পাচ্ছেন জোবেরা রহমান (লিনু)। সমাজসেবাও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য মরণোত্তরভাবে সম্মানিতহচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।একই খাতে অবদানের স্বীকৃতিপাচ্ছেন মো. সাইদুল হকও মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
জনপ্রশাসনেঅবদানের জন্য নির্বাচিত হয়েছেনকাজী ফজলুর রহমান (মরণোত্তর)। গবেষণা ওপ্রশিক্ষণ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ আবদুল বাকী, ড. এম এরহিম এবং ড. সুকোমলবড়ুয়া। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মনোনীত হয়েছেনআবদুল মুকিত মজুমদার।
এবারপাঁচটি প্রতিষ্ঠানও স্বাধীনতা পুরস্কার পাচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেটকলেজ, চিকিৎসাবিজ্ঞানে অবদানের জন্য ঢাকা মেডিকেলকলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে কাজের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নির্বাচিত হয়েছে।
এ ছাড়া সমাজসেবা ওমানবিক কর্মকাণ্ডে ভূমিকার স্বীকৃতি হিসেবে এস ও এসচিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবংগণস্বাস্থ্য কেন্দ্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
মন্ত্রিপরিষদবিভাগ জানিয়েছে, নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ক্যারেটের ৫০ গ্রাম স্বর্ণেরপদক, সম্মানীর অর্থমূল্যের চেক এবং একটিআনুষ্ঠানিক সম্মাননাপত্র প্রদান করা হবে।
বিশ্লেষকদেরমতে, স্বাধীনতা পুরস্কার কেবল সম্মাননার প্রতীকনয়; এটি জাতির ইতিহাস, মূল্যবোধ এবং উন্নয়নযাত্রায় অবদানরাখা ব্যক্তিদের কাজকে স্মরণ ও স্বীকৃতি দেওয়ারএকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিভিন্ন ক্ষেত্রের কৃতী মানুষ ওপ্রতিষ্ঠানকে এভাবে সম্মানিত করা হলে ভবিষ্যৎপ্রজন্মও দেশ গঠনে ইতিবাচকভূমিকা রাখতে উৎসাহিত হবে।