নির্বাচনের পরিবেশের ওপর নির্ভর করবে ব্যবসা ও বিনিয়োগঃ বিসিআই প্রেসিডেন্ট

নির্বাচনের পরিবেশের ওপর নির্ভর করবে ব্যবসা ও বিনিয়োগঃ বিসিআই প্রেসিডেন্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে পরিচালিত হয়, তার ওপর দেশের সামগ্রিক ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ নির্ভরশীল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম পারভেজ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

বিসিআই প্রেসিডেন্ট বলেন, "নির্বাচনের পর দেশে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ কেমন হবে, তা নির্ভর করবে নির্বাচন কেমন হবে তার ওপর। একটি ভালো নির্বাচন হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে।"

যদিও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, তারপরও দেশের অনেক মানুষের মধ্যে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা, সেই বিষয়ে শঙ্কা রয়েছে বলে তিনি জানান।

আনোয়ার-উল আলম পারভেজ জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন, “দেশের মানুষ চায় একটি শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং স্থিতিশীল সরকারের মাধ্যমে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক। কিন্তু যারা নির্বাচন পরিচালনা করবেন, সেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মনোভাব দেখে অনেকেই শঙ্কিত যে নির্বাচন হবে কি না।“


বিসিআই প্রেসিডেন্ট ব্যবসায়ীদের ভবিষ্যৎ বিনিয়োগ কৌশলের বিষয়ে ইঙ্গিত বলেন, “নির্বাচনের পর ব্যবসায়ীরা ৫-৬ মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে।“
তবে তার মতে, নির্বাচন অনুষ্ঠিত হলে ব্যবসায়ীদের মধ্যে বর্তমানে যে শঙ্কা বিরাজ করছে, তা কিছুটা হলেও কেটে যাবে এবং ব্যবসায়ীরা কিছুটা স্বস্তিবোধ করবেন।

শেষে আনোয়ার-উল আলম পারভেজ সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বলেন, নির্বাচনের পর দেশে ব্যবসা-বিনিয়োগ এবং অর্থনীতিতে গতি ফেরার বিষয়টি দুটি প্রধান শর্তের ওপর নির্ভরশীল।
১. নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে।
২. নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা কতটা নিশ্চিত হবে।
 

সম্পর্কিত নিউজ