অজ্ঞাতনামা মামলা, গণগ্রেপ্তার ও রিমান্ড বন্ধে নিষেধাজ্ঞার সুপারিশ

অজ্ঞাতনামা মামলা, গণগ্রেপ্তার ও রিমান্ড বন্ধে নিষেধাজ্ঞার সুপারিশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

গণগ্রেপ্তার ও অজ্ঞাতনামা মামলা বন্ধে নিষেধাজ্ঞা দিতে হবে বলে সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বাংলাদেশের সংস্কার নিয়ে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটির এক প্রতিবেদনে এ বিষয় তুলে ধরা হয়। প্রতিবেদনটির শিরোনাম ছিল ‘আফটার দ্য মুনসুন রেভুলেশন: আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ’।

প্রতিবেদনে বলা হয়, গণগ্রেপ্তার ও অজ্ঞাতনামা মামলা বন্ধে নিষেধাজ্ঞা দিতে হবে। আটককৃত ব্যক্তিদের যাতে দ্রুত সময়ের মধ্যে বিচারকের সামনে হাজির করা যায়। আটকে রাখার স্থান যাতে পরিদর্শন করা যায়। সেই সঙ্গে রিমান্ডের প্রচলনে নিষেধাজ্ঞা আনতে হবে।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই সাংবাদিকদের রিমান্ডে নেওয়ার ঘটনা ঘটেছে। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, রিমান্ডে নিরাপত্তা বাহিনী নির্যাতন করে থাকে। এ ছাড়া যেসব আইন জবাবদিহির পথে বাধা, এসব আইন সংশোধন বা বাতিল করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে এইচআরডব্লিউ।

সম্পর্কিত নিউজ