{{ news.section.title }}
রাজধানীতে কলা বিক্রেতাসহ ২ জন গুলিবিদ্ধ
দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রাজধানীর রামপুরায় কলা বিক্রেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রামপুরার উলন রোডে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- কলা বিক্রেতা মো. জিলানী (৫৫) ও শুভ (১৭)। উদ্ধার করে চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আহত জিলানীর ছেলে সাইফুল ইসলাম জানান, তাদের বাসা রামপুরার পোড়াবাড়ি ঝিলপার এলাকায়। ঘটনার সময় তার বাবা রাস্তার পাশে কলা বিক্রি করছিলেন। আর শুভ নামে আহত ওই কিশোর পিঠা কিনছিলেন। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না।
একসময় হঠাৎ কয়েকজন যুবক ‘ধর ধর’ বলতে বলতে দৌড়াতে থাকেন। ওই সময় পরপর তিনটি গুলির শব্দ শোনা যায়। পরক্ষণেই জিলানী ও শুভর শরীর থেকে রক্ত ঝরতে দেখে দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়। তবে কে বা কারা ওই গুলি ছুড়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রামপুরার উলন রোড থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে শুভর নিতম্বে ও জিলানীর তলপেটে গুলি লেগেছে। তবে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে তাৎক্ষণিকভাবে তা কেউ বলতে পারেনি।