খরচ ছাড়াই টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে

খরচ ছাড়াই টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

টিআইএন (TIN) বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর এনবিআর কর্তৃক প্রদত্ত একটি স্বতন্ত্র নম্বর, যা কর আদায়ের জন্য ব্যবহৃত হয়। এই নম্বরসহ প্রাপ্ত নথিই টিন সার্টিফিকেট।

সরকারি নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট ক্ষেত্রে টিন বাতিল করা সম্ভব—
    ১।    কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা না থাকলে
    ২।    করদাতার মৃত্যু, প্রতিষ্ঠান বন্ধ হওয়া বা অস্তিত্ব শেষ হলে
    ৩।    স্থায়ীভাবে বিদেশে চলে গিয়ে দেশে কোনো আয় না থাকলে
    ৪।    ভুল তথ্য বা ডুপ্লিকেট টিন থাকলে
    ৫।    প্রতিষ্ঠানের আইনি মর্যাদা পরিবর্তিত হলে
    ৬।    অন্য যেকোনো বৈধ কারণে

প্রয়োজনীয় কাগজপত্র
    ১।    বর্তমান টিন সার্টিফিকেটের প্রিন্ট কপি
    ২।    জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
    ৩।    টানা তিন বছরের শূন্য কর রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকারপত্র

বাতিলের ধাপ
    ১।    ধারাবাহিক তিন বছর শূন্য কর রিটার্ন জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংরক্ষণ করতে হবে
    ২।    তৃতীয় বছরের রিটার্ন দাখিলের সময় সংশ্লিষ্ট কর সার্কেলে উপ-কর কমিশনার বরাবর লিখিত আবেদন করতে হবে
    ৩।    আবেদনপত্রের সঙ্গে তিন বছরের প্রাপ্তি স্বীকারপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে
    ৪।    মালিক নিজে বা অনুমোদিত প্রতিনিধি আবেদন জমা দিতে পারবেন

খরচ ও সময়
    •    সরকারি কোনো ফি নেই
    •    সকল শর্ত পূরণ হলে টিন বাতিল হবে, এবং প্রয়োজনে পরবর্তীতে নতুন টিন নেওয়া যাবে

সম্পর্কিত নিউজ